তুরস্কে সেই ফিলিস্তিনি কিশোর জুনাইদি, দেখা করবে এরদোগানের সঙ্গে
ওয়ান নিউজ ডেক্সঃ জেরুজালেম ইস্যুতে কিশোরী তামিমি’র পর ফিলিস্তিনিদের আন্দোলনের আরেক প্রতীক হলো ১৬ বছরের বালক ফাউজি আল জুনাইদি। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের পরই এর প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ।
গত ৭ ডিসেম্বর ফিলিস্তিনের হেব্রুনের ওয়েস্ট ব্যাংক সিটিতে বিক্ষোভ করার সময় ১৬ বছরের কিশোর ফাউজ আল জুনাইদিকে ইসরাইলি সৈন্য গ্রেফতার করে। ইহুদীবাদী ইসরাইলি সৈন্যরা তাকে গ্রেফতার করে চোখ বেঁধে নিয়ে যায়। জুনাইদির এই চোখ বাঁধা ছবি মূহূর্তের মধ্যেই সবখানে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও জুনাইদিকে গ্রেফতার করে চোখ বেঁধে নিয়ে যাওয়ার ছবি প্রকাশিত হয়। এরপরই জুনাইদি হয়ে উঠে ফিলিস্তিনিদের আন্দোলনের আরেক প্রতীক।
ফিলিস্তিনিদের আন্দোলনের এই প্রতীক জুনাইদি ইসরাইলি কারাগার থেকে গত ২৭ ডিসেম্বর ছাড়া পেয়েছে। গতকাল মঙ্গলবার সে তুরস্ক সফরে এসেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দেখা করবে জুনাইদি।
.jpg)
জুনাইদির বাবা জানিয়েছে, জুনাইদি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। তুরস্কে তিন অবস্থান করবে। এসময় একটি অনুষ্ঠানে অংশ নেবে। জুনাইদি তার অভিজ্ঞা নিয়ে তুরস্কের স্কুল শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলবে।
তুরস্কে পৌঁছে জুনাইদি আনাদুলা এজেন্সিকে বলেছে, কারাগার থেকে বের হয়ে সে তার খ্যাতির কথা জেনেছে।
জুনাইদির ভাষ্য, ‘কারাগারে আমরা কিছুই দেখতে পাইনি। কারাগারে তারা সকল ইলেক্ট্রনিক্স ডিভাইস, টেলিফোন ও টিভি নিষিদ্ধ করেছে। আমি যেখানে ছিলাম, সেখানে একটি মাত্র টেলিভিশন আছে যেটাতে নির্দিষ্ট একটি চ্যানেল দেখা যায়। আমরা এই চ্যানেলের কিছুই অনুসরণ করিনি। এটা শুধু ইসরাইলিদের কাজগুলো দেখায়। কারাগার থেকে বরে হয়ে আমার ছবিটি দেখার সুযোগ হয়েছে।’
ফিলিস্তিনি এই কিশোর তুরস্কবাসী ও প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানিয়েছে। প্রত্যাশিতভাবে তারা তাকে গ্রহণ করেছে এবং একাত্মতা প্রকাশ করেছে।
জুনাইদি বলেছে, আমাকে নিয়ে প্রেসিডেন্ট এরদোগানের করা মন্তব্যের বিষয়ে আমি শুনেছি। আমি এতে অনেক খুশি হয়েছি। আমরা তাকে অনেক ভালবাসি।
উল্লেখ্য, কিছু দিন আগে একটি মিটিংয়ে প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনি বালক জুনাইদির চোখ বাঁধা সেই ছবিটি দেখেছেন। একটি বালকের সঙ্গে ইসরাইলের এমন অসদাচরণের তীব্র নিন্দা জানিয়ে এরদোগান বলেছিলেন, এই বালকটি সন্ত্রাসী নয়, সে নীড়িত। ইসরাইলি সৈন্যরা হলো সন্ত্রাসী। ইসরাইল একটি সন্ত্রাসী ও দখলদার রাষ্ট্র।
ইসরাইলি সৈন্যদের নির্যাতনের বর্ণনা দিয়ে জুনাইদি আরও বলেছে, সে ইসরাইলি সৈন্যদের হাতে মারধরের শিকার হয়েছে। আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে সে অস্ত্রপচার করবে। তার কাঁধ ও বাহুতে এখনও ব্যথা করে।
এদিকে, ইসরাইলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার ফিলিস্তিনিদেরকে স্বাগত জানিয়েছে তুরস্কের সরকারি কর্মকর্তা।
সূত্র: ডেইলি সাবাহ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.