ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
ওয়ান নিউজ ডেক্সঃ ফেনীর দাগনভূঞায় বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে আমিনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তিনি বলেন, লক্ষ্মীপুরের রায়পুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
হতাহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।
দাগনভূঞার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপর বাস থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.