টেকনাফে সাড়ে ৭ লাখ ইয়াবা উদ্ধার

ওয়ান নিউজঃ টেকনাফ উপজেলা থেকে পরিত্যক্ত ৭ লাখ ৪০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি।
আজ শনিবার ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় এলাকায় বিজিবি অভিযান চালায়। এসময় ওই ইয়াবাগুলো তারা উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। ধারণা করা হচ্ছে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ইয়াবাগুলো ফেলে পালিয়ে গেছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.