চট্টগ্রামের কৃতিসন্তান ওসি দিদারুল ফেরদাউস এর পুলিশের আইজিপিএস পদক অর্জনঃ

জে,জে বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস পুলিশের আইজিপিএস ব্যাজ অর্জন করেন।

আগামী ১০ই জানুয়ারী দুপুর ১টা ১৫ মিনিটের সময় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স শীল্ড গ্রাউন্টে এ পুরস্কার প্রদান করা হবে।

পুলিশ সুত্রে জানা যায়, ২০১৭ সালের প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ বিভাগ হতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস কে “IGPS-exemplary good services badge” প্রদান করা হয়।

ইতিমধ্যে যিনি জলদস্যু ও সন্ত্রাস দমনে কুতুবদিয়া থানায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

একজন মেধাবী,নিরপেক্ষ আর পরিশ্রমী সাহসী পুলিশ অফিসার এই ওসি ফেরদাউস। পুলিশ বাহিনীতে অনেক সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা রয়েছেন।

যারা জীবন বাঁজি রেখে সততার সাথে দায়িত্ব পালন করে। তাদেরই একজন কুতুবদিয়া থানার এই বর্তমান ওসি। জাতিসংঘের দারফুর মিশন শেষে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পান তিনি।

তথ্যমতে, চট্টগ্রাম ভার্সিটি ও চুয়েটের পাঠ শেষে মোঃ দিদারুল ফেরদাউস ২০০০সালে সাব ইন্সপেক্টর হিসাবে যোগদান করেন। ২০০৭ সালে পুলিশের পদোন্নতিপ্রাপ্ত অফিসার ইনচার্জ পরীক্ষায় বিভাগীয় প্রথম হন তিনি।

দীর্ঘদিনের চাকরি জীবনে বরাবরেই জনগনের জানমাল রক্ষায় জীবন বাঁজি রেখে এগিয়ে গেছেন সততার সাথে। উল্লেখ্য, ২০০৯ সালেও জাতিসংঘের সেট মিশন হিসাবে সুদানের দারফুরে সফর করেন।

পরবর্তী ২০১৪ সালে মহেশখালিতে ওসি তদন্ত হিসেবে রাত দিন কঠোর পরিশ্রম করে,নিজের সাহসী পদক্ষেপে মহেশখালীর মানবপাচার, মাদকপাচার, যুদ্ধাপরাধী, ছিনতাইকারী,অপহরণকারী, জাল টাকা ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ডাকাত সহ বিভিন্ন সময়ে রাজনৈতিক ইস্যুতে আইনশৃঙ্খলা বিঘ্নকারীকে গ্রেপ্তারে বিশেষ অবদান রেখেছিলেন। যার ফলে স্থানীয় থানা ও পুলিশ বিভাগের প্রতি জনগনের স্বস্তি ও বিশ্বাসের সৃষ্টি হয়।

অপরাধ দমন ছাড়াও আইন-শৃংখলার উন্নতিকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় নির্দেশনা মোতাবেক মহেশখালীতে মানবপাচার রোধে জিরো টলারেন্সে সফল করার অন্যতম নায়ক তিনি।

মাদক ও সন্ত্রাস নির্মূলে যিনি কুতুবদিয়া কাজ করে যাচ্ছেন নিরন্তর। বেশ সফলও হচ্ছেন অল্প সময়ে।

ইতিমধ্যে কুতুবদিয়া থানায় আসার পুর্বে ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস ব্রাম্মনবাড়িয়া,চট্রগ্রাম সিআইডি,টেকনাফ থানা,ফেনী থানা,রামু থানা এবং মহেশখালি থানায় ওসি তদন্ত হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেন।

ব্যক্তিগত জীবনে তিন সন্তান জনক এবং চট্টগ্রামে বসবাস করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.