৪০ হাজার পিচ ইয়াবাসহ ডিবির হাতে শিকলবাহার হাসান গ্রেফতারঃ
জে,জাহেদ বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সালেহ আহমদ চৌধুরী সড়কস্থ রাজধানী ভবন এর ৫ম তলার ৫০১ নং ফ্ল্যাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০,০০০ পিস ইয়াবা সহ ০১ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী পরিচয়ে জানা যায়,নাম তার মোঃ হাসান(৩০)।
গ্রেফতারকৃত আসামী কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত মাহামুদুল হক এর ছেলে বলে জানা যায়।
পরে হাসানের স্বীকারোক্তি মোতাবেক ধৃত আসামীর অপর ২ সহযোগী ইউসুফ ও জামাল উদ্দিন কে ধাওয়া করে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং পালিয়ে যেতে সক্ষম হয়।
০৩ জানুয়ারি ২০১৮ ইং তারিখ রাত ১০.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম, এসআই(নিঃ)/রূপন কুমার দে, এএসআই(নিঃ)/জুয়েল রানা, এসআই(নিঃ)/মোঃ হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সালেহ আহমদ চৌধুরী সড়কস্থ রাজধানী ভবন এর ৫ম তলার ৫০১ নং ফ্ল্যাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০,০০০ পিস ইয়াবা সহ হাসানকে গ্রেফতার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহার (মোঃ হাসান) আপন ভাই মোঃ ইউসুফ ও জনৈক জামাল উদ্দিন খোকা (৩৫),পিতা-মৃত আলী আহমদ, সাং-বালুখালী, পোঃ-মির্জাপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামসহ পরস্পর যোগসাজসে টেকনাফ থানা এলাকা দিয়া বার্মা হইতে অবৈধ পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করিয়া ঘটনাস্থল কক্ষের ভাড়াটিয়া মোঃ কামাল উদ্দিন এর ভাড়া বাসায় জামাল উদ্দিন খোকা(মূল ভাড়াটিয়া কামাল এর ছোট ভাই), পিতা-মৃত আলী আহমদ, সাং-বালুখালী, পোঃ-মির্জাপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম এর সহিত সাবলেট থাকিয়া বর্ণিত বাসায় মজুদ করতঃ শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান অভিযান পরিচালনাকারী দল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.