টেকনাফে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের শপথ- “দেশরত্ন শেখ হাসিনার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রলীগের কেহ ঘরে ফিরবেনা”
জে,জে বিশেষ প্রতিবেদকঃ
বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম বার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪ টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে বিশাল শুভাযাত্রা বের করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারন সম্পাদক মোরশেদ হোসাইন তানিম উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি টেকনাফ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হন।
টেকনাফ উপজেলা ছাত্রলীগে সভাপতি সোলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সেলিম সিকদার, মাহাবুবুর রহমান মোর্শেদ, সদর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গুরা মিয়া, উপজেলা যুব লীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, তোয়াক্কুল হোসেন চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক ফজলুল কবির, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সফল সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।
তিনি তার বক্তব্য জানান,উখিয়া টেকনাফে প্রার্থী যেই হোক,ভোট দিতে হবে নৌকায়। যেহেতু উখিয়া টেকনাফ আ:লীগ,যুবলীগ ও ছাত্রলীগের উবর্র ঘাটি। এ সময় তিনি উপস্থিত ছাত্রদের ১৯৯৬ সালের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উখিয়া-টেকনাফ আসনে যাকে প্রার্থী দিবেন। তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং ৭০তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ।
দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের কথা গ্রামে গ্রামে পৌছে দেওয়ার ও আহ্বান করেন।
এক পর্যায়ে ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন,আগামী ৫ই জানুয়ারী গনতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করা হবে। এতে শেখ হাসিনার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রলীগের কেহ ঘরে ফিরবেনা বলেও ঘোষণা দেন।
বিশেষ বক্তা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ, সহ-সভাপতি জালাল উদ্দিন মিঠু, রউফ নেওয়াজ ভুট্টো, কামরুল সোহাগ, সাংগঠিনক সম্পাদক মেহেদী হাসান, উপ-দপ্তর সম্পাদক মঈন উদ্দীন, পরিবেশ বিষয়ক সম্পাদক বারেক হোসেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হালিমুর রশিদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক দিদারুল ইসলাম জুয়েল, সদস্য এম,এ মনজুর মোর্শেদ ছোটন, মোঃ শাহীন,টেকনাফ ছাত্রলীগ নেতা আবদুল বাসেদ সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.