কর্ণফুলীতে বাণিজ্যিক কারখানা বন্ধে ইউএনও অফিসে অভিযোগ:অন্যদিকে হয়রানির দাবি মালিক পক্ষের
জে,জাহেদ বিশেষ প্রতিবেদকঃ
কর্ণফুলী উপজেলার উত্তর চরলক্ষ্যায় জনবসতিপূর্ণ এলাকায় পরিত্যক্ত কাগজ গুড়ো করে বাণিজ্যিক বোর্ড মিল ও কারখানা তৈরির অভিযোগ পাওয়া যায়।
ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন বরাবরে এ ধরণের ক্ষতিকর কারখানা বন্ধে স্থানীয় জনগণ অভিযোগ দিয়েছে বলেও জানা যায়।
প্রধান অভিযোগকারী মনজুরুল হকের অভিযোগ সুত্রে জানা যায়, কর্ণফুলীর উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে একটি বাণিজ্যিক কাগজ তৈরির বোর্ড মিল গড়ে ওঠছে। সৈন্যেরগুষ্টি মসজিদ কমিটির একটি পরিত্যক্ত জায়গায় চুক্তিভিত্তিক ভাড়ায় এ কারখানা গড়ে ওঠেছে বলে সুত্রে জানায়।
অভিযোগকারীর তথ্য অনুযায়ী আরো জানা যায়, কারখানাটি নির্মাণের শুরু থেকেই এলাকাবাসী এ বিষয়ে মালিক পক্ষ ও মসজিদ কমিটির সদস্যদের মিলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানিয়ে আসছে। এবং তার পরেও এ ধরণের ক্ষতিকর কারখানা বন্ধে কোন পদক্ষেপ নেয়নি। এমনকি পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও অন্যত্রে সরিয়ে নেয়নি।
স্থানীয় জনগণের দাবি, এ ধরণের পরিবেশ দূষণকারী কারাখানা যদি লোকালয় কিংবা ঘনবসতিপূর্ণ এলাকায় তৈরি হয় তবে শব্দ দূষণ, শিশু ও বয়ষ্কদের স্বাসকষ্টজনিত রোগ ছড়াবে। কারখানায় ব্যবহৃত কেমিক্যাল ও নিঃসৃত বর্জ্য পদার্থে বায়ু ও পানি দূষণে মানুষের শারিরিক ক্ষতি করবে।

অপরদিকে কারখানার মালিক কুমিল্লা জেলার কাউসার আহমেদ দাবি করেন, তিনি যথাযথ কতৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, মসজিদ কমিটি ও স্থানীয় চেয়ারম্যানের অনুমতি নিয়ে এ কারখানা গড়ে তোলছেন।
এ পর্যায়ে যুক্তি দেখান তার নির্মাণাধীন কর্ণফুলী বোর্ড মিল ডিজিটাল পদ্ধতিতে আধুনিক ও উন্নত মেশিনে পরিত্যক্ত কাগজ রিসাইক্লিন করে কার্টুন প্যাকেটের মোটা কাগজ তৈরি করবে।
এতে পরিবেশ ও মানুষের ক্ষতির কোন সম্ভাবনা নেই। কেননা পরিবেশ অধিদপ্তরের সকল শর্ত পুরণ করেই তিনি কারখানাটি তৈরি করছে।
এমনকি তিনি একই এলাকায় পার্শ্ববর্তী আরো দুটি বোর্ড মিল “খাজা গরিবে নেওয়াজ বোর্ড মিল” ও মোঃ আলী “আজমীর বোর্ড মিল” নামে বোর্ড মিল রয়েছে বলে জানান।
যদিও উল্লেখিত মিল দুটি এনালগ পদ্ধিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মিঃ কাউসার আহমেদ তার তৈরিকৃত মিল ডিজিটাল ও পরিবেশ বান্ধব বলে দাবিও করেন।
এ বিষয়ে কারখানার মালিক কাউসার আহমেদ (৩২) জানান, কিছু স্থানীয় লোক মসজিদ ও সমাজের বাহিরে অবস্থান করে, আর্থিক স্বার্থের লোভে কর্মসংস্থান পাওয়া মানুষদের ও তাকে নানা হয়রানি করছে। তবে তিনি সাংবাদিকদের পরিবেশের ছাড়পত্র পাঠাবেন বলেও জানান।
স্থানীয়দের অভিযোগ নিয়ম নীতির তোয়াক্কা না করেই উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে অবৈধভাবে মিল গড়ে উঠছে। যার সংখ্যা দু-শতাধিক ছাড়িয়ে গেছে।
যেখানে শ্রমিকদের জন্য নেই কোন স্বাস্থ্যকর পরিবেশ। এছাড়া অবাধে চলছে শিশু শ্রম। এসব কারখানায় কাজ করতে গিয়ে এ্যাজমা, ক্যান্সারের মত জটিল রোগে আক্রান্ত হচ্ছে শ্রমিকেরা। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
সরকারি নিয়ম অনুযায়ী মিলকারখানার বাহিরের গেইটে সচিত্র সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারের নিয়ম থাকলেও তা মানছে না কারখানাগুলো। কারখানাগুলোর কোন বৈধ কাগজপত্রও সম্পুর্ন নয় বলে অভিযোগ ওঠছে।
আমাদের প্রতিবেদক সরেজমিন পরিদর্শন করে স্থানীয় মানুষের মতামত জানতে চাইলে মিলের পার্শ্ববর্তী বসবাসকারী শাহিদা বেগম নামে এক নারী জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরণের কারখানা তৈরি সকল মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর যেনে ও,কেহ এগিয়ে আসছে দেখে তিনি হতাশ বলে জানান।
মোঃ সাইফুল নামে স্থানীয় আরেক যুবক জানান, কারখানাটি নিয়ম মেনেই তৈরি করা হচ্ছে ডিজিটালিস পদ্ধতিতে। এতে এলাকার ২০/২৫ মানুষের কর্মসংস্থান হচ্ছে যেনেও অনেকে বিরোধীতা করছে”।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলী জানান, মিল কারখানা তৈরিতে পরিবেশের ছাড়পত্র নিয়ে এলাকার ক্ষতি না হয় মত, কাজ করতে বলা হয়েছে। অভিযোগকারী ও মালিক পক্ষকে এ বিষয়ে সমঝোতা করে দিয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে কারখানা তৈরি ও বন্ধে পরিবেশ আইন প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিবে স্থানীয় প্রশাসন এমনটিই দাবি সংশ্লিষ্টদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.