বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে আবারো ২পিছ স্বর্নের বার উদ্ধার

ইয়ানূর রহমান : বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে ২পিছ স্বর্নের বারসহ মোস্তাফিজুর রহমান(৪০) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা।

তবে, এ সময়ে তার সঙ্গীয় আরো তিন স্বর্ণবহনকারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সুত্রে জানাগেছে। বৃহস্পতিবার সকাল ৯টার সময় মোস্তাফিজুর রহমান নামের এ স্বর্ন চোরাচালানীকে আটকের পর এক্সরার মাধ্যমে সনাক্ত করে পায়ুপথ থেকে বেলা ১১ টার সময় এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

আটককৃত স্বর্ন পাচারকারি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কোনাইসার গ্রামের তোতা মিয়ার ছেলে। তার পাসপোর্ট নং বি-এ- ০৬৮১৫৩৪।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল শুন্য রেখা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে তার পায়ূপথ থেকে ২ টি স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ২শ’ গ্রাম । আটককৃত স্বর্ন পাচারকারিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং স্বর্ন কাস্টমস শুল্ক গুদামে জমা করা হবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.