কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

রামু উপজেলার আওতাধীন ৩নং কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত করে উপজেলা বিএনপির সভাপতি এস.এম ফেরদৌস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ফোরকান আহমদ উক্ত আহবায়ক কমিটি অনুমোদন দেন। কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে সম্মানিত উপদেষ্টা করা হয় আলহাজ্ব মাওলানা মোক্তার আহমদ, মাও: নাজির হোসেন মেম্বার, কাসেম সওদাগর, অধ্যাপক রফিকুল ইসলাম, ছৈয়দ আলম ও মোবাশ্বের আহমদ। দিদারুল আলম সিকদারকে আহবায়ক, মোকতার আহমদ, জসিম উদ্দিন মেম্বার, মো: জয়নাল আবদীন টুক্কু, কহিনুর আলমকে যুগ্ন আহবায়ক এবং মো: তৌহিদুল ইসলাম কে সদস্য সচিব করা হয়। উক্ত কমিটিতে জনাব আলহাজ্ব ফরিদ আহমদ মেম্বার, মো: হোসেন মেম্বার, মো: নুরুল আমিন, মো: ফরিদুল আলম, মো: নজরুল ইসলাম, জাকের আহমদ, মো: ফরিদুল আলম, ফরিদুল আলম সওদাগর, আবদুল হাকিম, ছুরুত আলম, নুরুল ইসলাম, মো: আবদুল্লাহ, মো: সরওয়ার কামাল, মাইমুনুল হক মামুন, ফুরুক আহমদ, হেলার উদ্দিন, মাহাবুবুল আলম, মো: শফিকে সম্মানিত সদস্য করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.