সন্ধ্যায় মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ
ওয়ান নিউজ ডেক্সঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) পরীক্ষার ফল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রকাশ হচ্ছে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৩০টি কলেজের ১ লাখ ২৮ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী মোট ১০৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৯ হাজার ১৩৪ জন। এবারের পরীক্ষায় পাসের হার ৭৭.২৪%। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে পাওয়া যাবে।
এছাড়া যেকোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে numf Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, এবারই প্রথম নতুন সিলেবাসে গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.