শমী-মিমি’র ‘কালো চিঠি’

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ  দীর্ঘ ২৫ বছর পর টিভি ক্যামেরায় এক ফ্রেমে উপস্থিত হয়েছেন দেশের জনপ্রিয় তিন টিভি তারকা। এরা হলেন শমী কায়সার, আফসানা মিমি ও মাহফুজ আহমেদ। ‘কালো চিঠি’ শিরোনামের ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন এই তিন গুণী তারকা।

 

মাসুম শাহরিয়ার রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটি ঈদের পরদিন রাত সাড়ে ৮টায় প্রচার হবে এটিএন বাংলার পর্দায়। জনপ্রিয় এই তিন তারকা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন নাজিরা মৌ, অরুণা বিশ্বাস প্রমুখ।

 

নাটকের গল্পে দেখা যাবে- মুহিব টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। বয়স ৩৫। মুহিবের স্ত্রী জয়া, তারও ক্ষ্যাতি আছে রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে। জয়া কনসিভ করেছে। এখন তিন মাস চলছে। মুহিবের ছোট ভাই সজিব, বিশ্ববিদ্যালয়ে পড়ে। হলে থাকে। কারিনা নামে একজন কাজের সহকারি, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে চলে যায়।

 

 

এছাড়া আছে ড্রাইভার মজনু। মুহিব ওর বাড়ির বাইরের লেটার বক্সে প্রতি মাসের শুরুতে একটা চিঠি পায়। সেই চিঠিতে তার একটা গোপন বিষয়ের কথা মনে করিয়ে দেয়া হয়। বলা হয় কিছু গোপন ছবিও আছে তার কাছে এবং একটা বিকাশ নাম্বার দিয়ে বলা হয় নির্দিষ্ট এমাউন্ট পাঠাতে। এমাউন্টের পরিমাণ প্রতিমাসেই একটু একটু করে বাড়ে।

 

কিন্তু সেটা তেমন বড় কিছু নয়। দু’বছর ধরে কেউ মুহিবকে এই ব্ল্যাকমেইল করছে। কে করছে মুহিব জানে না। কিন্তু জানা দরকার। কাউকে বলতেও পারে না। এই বিষয় জানাজানি হলে তাদের সংসারে ভাঙন ধরবে। জয়া মুহিবকে ভালোবাসে। মুহিবও ভালোবাসে জয়াকে। এতে কোনো ভুল নেই। তাদের গোছানো নিপাট সংসার।

 

কিন্তু ওই একটা চিঠি মুহিবকে মানষিক যন্ত্রনা দেয় প্রতিনিয়ত। নিজের ওপর তীব্র আক্রোশ জন্মায়। এক সাকিয়াট্রিষ্টের সঙ্গে শেয়ার করে। সাইকয়াট্রিস্টের পরামর্শ হয়, জয়াকে পুরো বিষয়টা খুলে বলতে। মুহিব সিদ্ধান্ত নেয়, জয়ার কাছেই সে তার পাপ স্বীকার করবে। কনফেস করবে এবং করেও। জয়া শোনে মুহিবের সব কথা। এক অপ্রস্তুত মুহুর্তে ঘটে যাওয়া একটা পাপ। জয়া কাঁদে। সেই রাত কেটে সকাল হয়।

 

 

সেদিনও লেটার বক্সে গোলাপি খামে একটা চিঠি। চিঠিটা পড়ে মুহিব অবাক হয়। চিঠিটা জয়ার লেখা। জয়াই ব্ল্যাকমেইল করছিলো মুহিবকে। জয়া পুরানো ড্রাইভারের কাছে জানতে পেরেছিলো, শুটিং ক্যানসেল হবার কথা। মুহিবের সাথে ফোনে যোগাযোগ হচ্ছিলো, সে একের পর এক মিথ্যা বলছিলো। মুহিবের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিলো।

 

জয়ার চিঠিতে লেখা ছিলো: … আমি যে সত্যি তোমাকে ভালোবাসি মুহিব। আমার ভেতরের তীব্র অভিমান, কষ্ট কান্না সব চাপা দিয়ে ঠিক করলাম দিনের পর দিন, আমাকে ঠকানোর কথাটি তোমাকে মনে করিয়ে দেবো। পাপের প্রায়শ্চিত্য হবে তোমার। প্রায় দেড় বছর ধরে দিনের পর দিন তোমাকে তাড়া করেছে একটা অপরাধের স্মৃতি। আমি নিজেও অভিমানে যন্ত্রনায় একা একা চোখের জল ফেলেছি। কিন্তু আমি…

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.