আগামী মাসে আলমগীরের নতুন সিনেমার কাজ শুরু হবে
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ দীর্ঘ বছর বিরতি দিয়ে একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলমগীর পুনরায় ছবি নির্মাণ করছেন। ছবিটির নাম ‘একটি সিনেমার গল্প’। ছবিটি শুটিং আগামী মাসে শুরু হবে বলে আলমগীর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ’একটি সিনেমার গল্পে’ গানের সুর দিয়েছেন রুনা লায়লা। আর গানটি লিখেছেন গাজী মাজহারুল ইমলাম। কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। ইতি মধ্যে গানটির রেকডিং হয়ে গেছে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য রুনা লায়লা পঞ্চাশ বছর যাবত কন্ঠ শিল্পী হিসেবে কন্ঠ দিচ্ছেন। এই প্রথম বারের মত স্বামী আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্পে’তে সুরকার হিসেবে দেখা যাবে। বর্তমানে দেশীয় চলচ্চিত্রের অবস্থা খুবই সংকটপূর্ণ। বিভিন্ন সমস্যার মাঝে পতিত। এই সময়ের মাঝেই আলমগীর ছবি নির্মাণ করছেন বলে, অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিটির গল্প শতভাগ ভিন্ন বলে আলমগীর দাবি করেছেন। ছবিটি পরিচ্ছন্ন এবং দর্শকদের বিনোদন দিবে বলেও জানিয়েছেন। দেখা যাক আলমগীরের ছবিটি দর্শকদের কতটুকু বিনোদন দিতে সক্ষম হবেন তার প্রমাণ পাওয়া যাবে ছবিটি মুক্তির পাওয়ার পর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.