৭ মার্চের ভাষণ কোনো দলের নয়, সমগ্র জাতিরঃ এমপি কমল

একরামুল হাসান ইয়াছিনঃ

‘৭ মার্চের ভাষণ কোনো দলের নয়, সমগ্র জাতির। ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের দলিল হিসেবে ঘোষণা এবং স্বীকৃতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দ্বারপ্রান্তে বিএনপি ভুলের রাজনীতি থেকে বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে ৭ মার্চ পালন করবে। তাহলে দেশের মানুষ তাদেরকে বাহবা দেবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামান্য ও ঐতিহ্য দলিল, আলোচনা সভার অনুষ্ঠানে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান “অরুণোদয়” স্কুল প্রাঙ্গণে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষনের উপর বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামীদিনের কর্ণধার শিশু-কিশোরদের জাতির জনকের ৭ মার্চের ভাষণকে ধারন করে অগ্রসর হওয়ার আহবান জানান বক্তারা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান,

এসময় উপস্থিত ছিলেন, পিপি এড. ফরিদুল আলম, এড. তাপস রক্ষিত, সাংবাদিক নুপা আলম, জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকাগণ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.