নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ৫ হাজার ৩৯০ ইয়াবাসহ তিন রোহিঙ্গা কিশোরকে আটক করেছে র্যাব।
তারা হলো-মো. তারেক (১৯), আব্দুল শুক্কুর (২৪) ও নুর হাসান (১৪)।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের মৌলভীর দোকান জাফর আহমদ চৌধুরী এলাকা থেকে তাদের আটক করা হয়। একই অভিযানে আরও তিন রোহিঙ্গাকে আটক করে তারা।
তারা হলো- বশির আহমদ (১৪), মো. আয়াস (১৩) এবং শামসুল আলম (১৪)। তারা সবাই টেকনাফের ২৪ নম্বর লেদা ক্যাম্পের বাসিন্দা। তবে তাদের কাছে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি।
জানা গেছে, র্যারের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টহল ডিউটির সময় খবর পায় হানিফ পরিবহনের একটি বাসে করে ইয়াবা পাচার হচ্ছে। তথ্যানুযায়ী হানিফ পরিবহনের বাসটি মহাসড়কের মৌলভীর দোকান জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে পৌঁছলে র্যাবের সংকেতে থামে। পরে র্যাব বাসের হেলপারের সহযোগিতায় পুরো বাসে তল্লাশি শুরু করে।
এক পর্যায়ে বাসের শেষ প্রান্তে জে-ওয়ান থেকে জে-থ্রি পর্যন্ত সিটে তিন কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন উত্তর দেয়। একপর্যায়ে গ্রেপ্তার তারেক বমি করে ৯ প্যাকেট ইয়াবা বের করে দেয়। আটক অন্যান্যরাও স্বীকার করে নেয় তাদের পেটে ইয়াবা আছে। তখন রাত ৯টার দিকে তাদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। পরে চিকিৎসকের পরামর্শে এক্সরে করে পেটে ইয়াবা থাকার সত্যতা পেলে ডাক্তারের দেওয়া ওষুধ খাইয়ে ধীরে ধীরে গ্রেপ্তার আসামিদের পেট থেকে ৪ হাজার ৯৪৯ পিস ইয়াবা বের করে করে আনা হয়।
জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পেটের ভেতরে করে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। আজও তারা আলী হোসেন নামে এক ব্যক্তি থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির জন্য নিচ্ছিল। -সিভয়েস
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.