ওয়ান নিউজঃ ঘূর্ণিঝড় ফণি এর প্রভাবে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা থাকায় শনিবার ৪ মে পূর্বনির্ধারিত উখিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য চাকুরী ও দক্ষতা উন্নয়ন মেলা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন জেলায় কর্মরত সকল সরকারি-বেসরকারি সংস্থাকে সাথে নিয়ে এ দুর্যোগ মোকাবেলার জন্য জরুরী ভিত্তিতে প্রস্তুতি নিচ্ছে। তাই দূর্যোগপূর্ণ অবস্থায় এ চাকুরী মেলা ব্যবস্থাপনা করা কঠিন হয়ে পড়েছে।
পরবর্তীতে আবাহাওয়া পর্যালোচনান্তে আগামী ২ সপ্তাহের মধ্যে এ চাকুরীমেলা অনুষ্ঠিত হবে এবং পূণঃনির্ধারিত তারিখ সর্বসাধারণের জ্ঞাতার্থে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.