৩৩ টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোলানার পাড়া শূন্য রেখা থকে েমোঃ জয়নুল আবেদীন (৬৫) নামক রোহিঙ্গাকে ৩৩ টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি।
সোমবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করে।
সে কোনার পাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মৃত ফজল আহমেদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায় আটককৃত স্বর্ণের সঠিক পরিমাপের জন্য অধিনায়ক ৩৪ বিজিবির আদেশক্রমে ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। এ সংবাদ লেখা কাল পর্যন্ত আসামীকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.