২২ আগস্ট থেকে হাইকোর্টে শুরু হচ্ছে আগাম জামিনের শুনানি

ডেস্ক নিউজ:
করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.