ইমাম খাইর:
উখিয়া কুতুপালং বুড়ির ঘর এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ আইয়ুব খান (২০) নামের রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে তাকে আটক করা হয়েছে।
সে কুতুপালং রোহিঙ্গা লম্বাশিয়া এলাকার ১ নং ক্যাম্পের সি-৪ ব্লকের আবদুল হাই এর ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং বুড়ির ঘর শাহপরি হাইওয়ে পুলিশ ফাড়ি কুমিল্লা রিজিয়নের ডাম্পিং স্টেশনের সামনে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকশ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী আইয়ুব খানকে আটক করা হয়।
পরে তার হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২৬

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.