১৮ ঘণ্টায় ২৫ কিমি রাস্তা নির্মাণ!

ডেস্ক নিউজ:
ভারতের হায়দরাবাদের সোলাপুর থেকে বিজাপুর পর্যন্ত ২৫ কিমি রাস্তা মাত্র ১৮ ঘণ্টায় তৈরি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া।

দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি এক টুইটে জানান, ৫০০ শ্রমিক দিনরাত এক করে কাজ করেছে ১৮ ঘণ্টারও কম সময়ে তৈরি করেছেন ২৫ কিমি দীর্ঘ এ হাইওয়ে লেনটি। পোস্টটিতে শ্রমিকদের ধন্যবাদও জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে নির্মাণ ৪ লেনের এই হাইওয়েটির একদিকে ১২.৭৭ কিমি রাস্তা করা হয়। পরে সিঙ্গল লেনটি ডাবল করা হয়েছে।

২০১৮ সালের আগে হাইওয়ে নির্মাণের পর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে লিনিয়ার পদ্ধতি মেনে চলতেন কর্মীরা। তবে এখন লেন-কিলোমিটারের হিসেবে রাস্তার মাপ নেওয়া হয়। ফলে এখন হাইওয়ের ওভারঅল লেন্থ নেওয়ার পরিবর্তে প্রতি লেনের দৈর্ঘ্য মাপা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.