ওয়ান নিউজ ডেক্সঃ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর তারিখ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (১১ মার্চ) এনটিআরসি ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) এনটিআরসিএর পরিচালক কাজী কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর স্কুল ও স্কুল-২ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা ১৫ মে সকাল ১০টা থেকে ১১টা এবং কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা ১৬ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা ৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য চলতি বছরের ২৩ জানুয়ারিতে ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলে নিবন্ধন কার্যক্রম।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.