১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল

ওয়ান নিউজঃ জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। এছাড়া বৈঠকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের উদ্দেশে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সারাদেশে ক্রিয়াশীল ৩৪টি ছাত্র সংগঠন। মঙ্গলবার (১৩ আগস্ট) ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

  1. startup talky বলেছেন

    startup talky Great information shared.. really enjoyed reading this post thank you author for sharing this post .. appreciated

  2. wiresuk বলেছেন

    no entanto, você fica nervoso por querer estar entregando o próximo mal, inquestionavelmente, volte mais cedo, já que exatamente o mesmo quase com muita frequência dentro do caso de você proteger esta caminhada

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.