১৫ আগষ্ট ও ২১ আগষ্টের হত্যাকারীরা একই সুত্রে গাঁথা
চকরিয়ায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট স্মরণ সভায় সাংসদ জাফর আলম
এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়ায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে খতমে কোরআন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকাল ১০টায় চকরিয়া পৌর সদরের আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা যুবলীগ এসব অনুষ্ঠানের আয়োজন করে।
চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম। এ সময় তিনি বলেন, ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের হত্যাকারীরা একই সুত্রে গাঁথা। ১৫ আগস্টের কুশীলবরাই ২১ আগস্ট সৃষ্টি করেছিল। ওরা চেয়েছিল বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করে বাংলার মাটিতে আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে। মহান সৃষ্ঠিকর্তার কৃপায় তা সম্ভব হয়নি। আল্লাহর রহমতে ওনি বেঁচে আছেন আমাদের মাঝে। নিজের অদম্য মনোবলে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন বিশ্ব দরবারে এক সম্মানের আসনে। সাংসদ জাফর আলম আরও বলেন, আগস্ট মাসেই সকল ষড়যন্ত্রকারীরা ফাঁঁদ ফাঁতে। তাদের বিষয়ে যুুুুবলীগ নেতাদের সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ছিন্নভিন্ন করে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেত্রীর হাত ধরে বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে যাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসানগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজলুর রহমান ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম। অনুষ্ঠানে কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.