ওয়ান নিউজঃ উখিয়ার বালুখালী থেকে ১১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বালুখালীর পানবাজার থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।
আটকরা হলেন, বালুখালী বাজার এলাকার মোহাম্মদ সুলতান (২৮) ও মোসা. ফাতেমা (৪০)।
মেজর মেহেদী হাসান জানান, ইয়াবা বেচা-কেনার জন্য কিছু ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.