১২ দিন পর কর্ণফুলী এসিল্যান্ড এর বদলি

প্রেস বিজ্ঞপ্তি:

office orderআসতে না আসতেই ১২ দিনের মাথায় মো. তৌহিদুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) কর্ণফুলী হতে চট্টগ্রাম মহানগরের কাট্টলি সার্কেলে বদলি হয়ে গেছেন। যার নিজ জেলা ছিল মাদারীপুর।

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।

তার কর্মস্থলে আসছেন মারুফা বেগম নেলী। এর আগে তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালন করেছেন। নিজ জেলা নরসিংদী বলে জানা যায়।

গত ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে ০৫.৪২.০০০০.০২১.২৮.০০১.১৮-২৮৯ নং স্মারকে অতিরিক্ত বিভাগীর কমিশনার (রাজস্ব) মোহাম্মদ শহীদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন/বদলির বিষয়টি জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.