১০ টি দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

ইমাম খাইরঃ
টেকনাফ দমদমিয়া এলাকা থেকে ১০ টি দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসী আটক করেছে র‍্যাব।
সোমবার (১ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে দমদমিয়া ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মুচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। তারা দুইজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য জানিয়েছে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, এই ১০ টি অস্ত্র জকির গ্রুপের কাছে যাচ্ছিল। খবর পেয়ে ব্রীজের নিচ দিয়ে পাহাড়ে ঢুকে পড়ার সময় এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.