১০ জিবি র্যামের স্মার্টফোন বাজারে আনছে ভিভো
ওয়ান নিউজ ডেক্সঃ এই প্রথম ১০ জিবি র্যামসহ স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ‘সিনা উইবো’র একটি রিপোর্টে বলা হয়, ভিভো এক্সপ্লে-৭-এ ১০ জিবি র্যাম থাকবে।
শক্তিশালী র্যাম ছাড়াও বিশাল ইন-বিল্ট স্টোরেজ থাকবে ভিভোর নতুন স্মার্টফোনটিতে। ভিভো এক্সপ্লে-৭-এ থাকছে ২৫৬ এবং ৫১২ জিবি মেমোরি স্টোরেজের অপশন।
বেশির ভাগ উচ্চ ক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের মতোই ভিভো এক্সপ্লে ৭-এও ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্র্যাগন ৮৪৫ চিপসেট প্রসেসর।

আজকাল অনেক স্মার্টফোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে। তবে ভিভো এক্সপ্লে ৭-এ থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফলে আপনার হাতের আঙুলের ছাপ পেয়েই ফোনের স্ক্রিনে ফুটে উঠবে সমস্ত অ্যাপ।
ভিভোর নতুন স্মার্টফোনটিতে থাকবে ফোর-এক্স লসলেস অপটিক্যাল জুম ডুয়াল ক্যামেরা। এর ফলে জুম করে ছবি তুললে ছবির মানের কোনো হেরফের হবে না।
এই ফোনে স্মার্টলক হিসেবে থাকছে নেক্সট-জেন ফেসিয়াল রিকগনিশন বা ফেস আনলক ২.০।

ভিভো এক্সপ্লে ৭-এর থাকবে ফোর-কে ওএলইডি ডিসপ্লে। ফলে ফোনটির স্ক্রিনে আরও প্রাণবন্ত হয়ে ফুটে উঠবে ছবি।
ভিভোর এই নতুন স্মার্টফোনটি কবে বাজারে আসবে ও তার দাম কত হবে তা নিশ্চিত করেনি ওয়েবসাইটটি। ভিভোর পক্ষ থেকেও এ নিয়ে কোনো ঘোষণা দেয়া দেয়া হয়নি।

তবে এ বছরের শেষদিকে ভিভো এক্সপ্লে-৭ বাজারে ছাড়া হতে পারে বলে জানিয়েছে কয়েকটি ওয়েবসাইট।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.