১০০ দিনে ২০ কোটি মানুষকে টিকা দিতে চান বাইডেন

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে করোনার টিকাদান কর্মসূচির নতুন লক্ষ্য ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম ১০০ দিনের মধ্যে ২০ কোটি মানুষকে টিকা দিতে চান তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের পূর্ব কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ঐতিহ্যগতভাবে প্রথম সংবাদ সম্মেলন ওই কক্ষে করেন।

সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘আজ আমি টিকা  নিয়ে দ্বিতীয় লক্ষ্য নিচ্ছি। অফিস গ্রহণের শততম দিনে আমি ২০ কোটি মানুষকে টিকা দিতে চাই।’

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেন গত ২০ জানুয়ারি শপথ নেন। এর আগে গত ৮ ডিসেম্বর বাইডেন তাঁর প্রেসিডেন্টের শততম দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা প্রয়োগের কথা জানিয়েছিলেন।

বাইডেন বলেন, ‘৫৮তম দিনে ৪২ দিন হাতে থাকতে আমরা সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছি।’

বাইডেন আরও বলেন, ‘আমি জানি এটা উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু বিশ্বের কোনো দেশ আমরা যত সংখ্যক মানুষকে টিকা দিয়েছি তার ধারে কাছে নেই।’ ২০ কোটি ভ্যাকসিন প্রদান করতে তিনি সফল হবেন বলেও আশা প্রকাশ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.