এম,নুরুল কাদের, মহেশখালীর কক্সবাজার।
কক্সবাজারে মহেশখালীতে হোয়ানক বড়ছড়া হিন্দুপাড়ার পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বাংলা মদ সহ এক নারী ও ২পুরুষকে আটক করেছে। আটককৃতদের মাদক আইনে মামলা রুজু করেছে। ১০জুলাই সকালে মহেশখালী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মদের আস্তানায় স্থানীয় চৌকিদার সহ অভিযান কালে মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।
মদ সহ আটক কৃতরা হলেন হোয়ানক বড়ছড়া মগপাড়ার তেজেন্দ্রর পুত্র তুফান চন্দ্র ঘোষ,তার স্ত্রী জানকি ঘোষ ও তুফানের পুত্র কালাবাশি ঘোষ। মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
দ্রুত সময়ে আরো বড় অভিযান হবে মাদক কারবারীদের ধৃত করতে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.