সোহেল রানা, হিলি প্রতিনিধি:
হিলি সীমান্তে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মুল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ গরু মোটা তাজা করন ট্যাবলেট জব্দ করেছে বিজিবি ।
আজ সোমবার ভোর রাত্রে হিলি সীমান্তের মহাড়াপাড়া এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয় ।
বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, কিছু চোরাকারবারি ভারত থেকে ওষুধ নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে , এমন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাত্রে বিজিবির বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায় ।
এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । পরে সেখান থেকে ১ লাখ ৫৮ হাজা ডেকসন , ১০ হাজার প্রাকট্রিন , ২শ ৬৭ বোতল ফেনসিডিল ও ১ টি বিদেশি মদেও বোতল জব্দ করেছে বিজিবি । বিজিবি যার মুল্যে ৫১লাখ ৪৮ হাজার ৩শ টাকা ।
এসময় কাউকে আটক করতে পারেনী তারা । জব্দ কৃত ট্যাবলেট হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.