হরতালের প্রভাব নেই সিরাজগঞ্জে

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ:
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোন প্রভাব পড়েনি সিরাজগঞ্জে। মহাসড়কগুলোতে সকল যানবাহন চলাচল স্বাভাবিকভাবে রয়েছে। হরতালের সমর্থনে কোথাও কোন নেতাকর্মীকে দেখা যায়নি। নাশকতা ঠেকাতে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে।
অন্যদিকে সকাল ১১টায় হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম জানান, হেফাজতে ইসলাম নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.