হত্যা মামলার আসামীকে ফুল দিয়ে শুভেচ্ছা ক্রাইম রিপোর্টারদের

ডেস্ক নিউজ:
মুনিয়া হত্যা মামলার আসামী বসুন্ধরা গ্রুপের এমডি সম্প্রতি শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেই খুশিতে দেশের ক্রাইম রিপোর্টারদের সবচেয়ে শক্তিশালী সংগঠন ক্রাবের নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
হত্যা মামলার আসামী সায়েমের বাসায় গিয়ে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাত করে এসেছে।
ক্রাবের জন্য বড় অংকের অনুদান এবং ব্যক্তিগতভাবে প্রত্যেককে বড় অংকের টাকা ও সুবিধা দেয়ার আশ্বাস মিলেছে সায়েমের কাছ থেকে। সায়েম সোবহান আনভীর উপস্থিত ক্রাইম রিপোর্টার/নেতাদের নারী পাচার এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন।
মতবিনিময় সভায় ক্র্যাবের সহ-সভাপতি নিত্য গোপাল তুতুর নেতৃত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসান-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য গোলাম সাত্তার রনি, এস এম মিন্টু হোসেন, কাজী জামশেদ নাজিম উপস্থিত ছিলেন। –Corruption in Media

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.