শেফায়েত উল্লাহঃ
একটি দেশের বা একটি অঞ্চলের মানুষের মনের সৌন্দর্য এবং জীবনযাত্রার মান বুঝা যায় সে অঞ্চলের রাস্তা দেখে। আমাদের এই কক্সবাজার যদিও পর্যটন নগরী হিসেবে প্রসিদ্ধ, কিন্তু এখানকার সড়কের পরিস্থিতি খুবই নাজুক।

শুধু লিংকরোড থেকে বাজারঘাটায় যাওয়ার ভোগান্তির কথা বর্ণনা করতে গেলেও শেষ করা যাবেনা। এই দুরত্ব টুকুর মধ্যে রয়েছে ৪ টি কলেজ ৩টি বড় মাদ্রাসাসহ, অসংখ্য স্কুল। শহরে পর্যটক একটু বেড়ে গেলে, এইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ছুটি হলে দেখা যায় গাড়ির প্রহর গুণতে গুনতে দিন শেষ। গাড়ি পাওয়া যায় না এই আক্ষেপ দিনের একটা সময়ে ঘটে এমন না, দিনের বিভিন্ন ভাগে দেখা যায়। শিক্ষার্থীরা ঠিক সময়ে প্রতিষ্ঠানে পৌঁছাতে না পারলে আর ঘরে ফিরতে না পারলে তাদের উপর মানসিক নেতিবাচক প্রভাব পড়ে।
এমন দুর্ভোগে কর্মজীবী মানুষ কোণঠাসা হয়ে পড়ে। অসুস্থ রোগী হলেত কথায় নাই কী যে কষ্ট পোহান তার। এমন পরিস্থিতিতে গাড়ির ড্রাইভাররা এক একজন হিরো হয়ে যায়। এমন সংকটে তারা কোথাও যাবেনা, গেলেও রিজার্ভ আর দ্বিগুণ তিনগুণ দামে যাবে। এছাড়া সম্পূর্ণ রাস্তা গর্ত আর খানাখন্দে ভরপুর।
এমন অবস্থা একজন প্রসূতি যদি টমটম বা ইজিবাইকে চড়ে হাসপাতালে যায় তার রাস্তায় প্রসব হয়ে যেতে পারে। এই রাস্তায় এইসব ইজিবাইকে চড়লে সাধারণ মানুষের মেরুদণ্ডসহ ব্যাথা হয়ে যায়। বাঁকা মেরুদণ্ড নিয়ে এই নগরবাসী আগাবে কিভাবে?
এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো পথ কি নেই?এইসব দেখার জন্য কোনো কর্তৃপক্ষ কি নেই?এখানে সবাই নিরব কেন?
পরিস্থিতি সামাল দিতে যা উচিত বলে মনে করিঃ
১.রাস্তার সমস্ত খানাখন্দ ভরাট করা আর বিকল্প আরো রাস্তা তৈরি করা।
২.ঝুকিপূর্ণ টমটম নিষিদ্ধ করা।
৩.সাধারনের জন্য পরিবহনে সুবিধা আর চড়তে আরাম এমন গাড়ির আমদানিতে উৎসাহ দেয়া।
৪.ইমার্জেন্সি পরিস্থিতিতে শহরের বাইরের গাড়িও সল্প সময়ের জন্য প্রবেশের অনুমতি দেয়া।
৫.ভাড়া নিয়ে যাতে কেলেঙ্কারি না হয় তারজন্য প্রশাসনের কড়া নজরদারির ব্যবস্থা করা।
আবার পৌরসভার ভিতর গাড়ি বেশি চলাচল করলে যানজটও লেগে থাকে। এই মফস্বল শহরে মানুষ বেশি, রাস্তায় যাত্রীও বেশি। তাই গাড়ি আর রাস্তার পরিমানও বেশি হওয়া উচিত। অন্যথায় এই দুর্ভোগ কমার নয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.