স্বেচ্ছাসেবক লীগের রিয়াদ মহানগর শাখার বঙ্গবন্ধুর ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনঃ

সৌদী ব্যূরো অফিসঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ মহানগর সৌদীআরব শাখা ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে।

১০ই জানুয়ারী বুধবার স্থানীয় সময় রাত ৯ ঘটিকায় কেন্দ্র অণুমোদিত সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন স্বদেশ প্রত্যাবর্তন পালন করে।

এতে সংগঠনের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বখতিয়ার মোহাম্মদের সঞ্চানালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি ও সৌদীআরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজেের সাবেক ভাইস চেয়ারম্যান ও সৌদিআরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ- সভাপতি কৃষিবিদ শামীম আবদীন, রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক নাজিম উদ্দীন।

এতে আরো বক্তব্য রাখেন রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ- সভাপতি মুনিরুল ইসলাম, ফয়েজ উদ্দীন লাভলু,শাওন মহসীন খাঁন, মাজহারুল ইসলাম পলাশ, মোতালেব হাওলাদার, মহিউদ্দীন ইসলাম, যুবলীগ নেতা কে, এম, জাকেরুল ইসলাম, যুবলীগ নেতা মফিজুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর চট্টগ্রামের নেতা ফখরুল ইসলাম,আলহাজ্ব ফজল করিম তালুকদার, আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তোফায়েল আহমেদ, মোঃ আসাদ, কে এম শরিফুল ইসলাম রানা, মোঃ ইমরান হোসেন রাজু, সুমন পাটোয়ারী, মার্শাল টিটু, অহিদুর রহমান, ফাহাদ খাঁন, মোঃ ইমরান, আবুল কালাম দেওয়ান, মোস্তফা কামাল , মোঃ সেলিম, হাসাম মুরাদ রুবেল, নাসির উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দগণ।

প্রধান অতিথি জননেতা আব্দুস সালাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করে জাতির জনকের স্বদেশ প্রর্ত্যাবর্তনের মধ্য দিয়ে।

তিনি আরো বলেন, বাঙ্গালী জাতির মুক্তির জন্য নয় মাস পাকিস্তানের কারাগারে অন্ধকার প্রকোষ্টসহ হাজার দিন রাত্রি কারামন্তরালে তাঁর জীবন অতিবাহিত হয়েছে।

তিনি বলেন, যে পিতাকে পাকিস্তানী সামরিক জান্তা কবর খুঁড়েও হত্যা করার দূঃসাহস দেখায়নি সেই পিতাকে স্বাধীন দেশে তাঁরই বিশ্বস্থ বাংলার কূলাংগার খন্দকার মোশতাক, খুনী জিয়াউর রহমান ও বিপদগামী সামরিক অফিসারগণ হত্যা করে ইতিহাসকে কলংকিত করেছে।

তিনি বলেন, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশী শক্তিশালী।।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.