স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার আসছেন ১৯ জানুয়ারী

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আগামী ১৯ জানুয়ারী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

এদিন তিনি বেলা দেড়টার দিকে হেলিকপ্টারযোগে উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অবতরণ করবেন।

সেখানে ক্যাম্প-৪, এক্সটেনশন-এ তে রোহিঙ্গা শরনার্থী মাঝিদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হবেন।

একইদিন রাত ৮ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বল প্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের (রোহিঙ্গা শরনার্থীদের) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃংখলা সম্পর্কৃত নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করবেন মন্ত্রী।

পরদিন ২০ জানুয়ারী সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্র মন্ত্রী কক্সবাজার ত্যাগ করবেন।

মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান প্রেরিত সফরসূচীতে তথ্যগুলো জানা গেছে।

কক্সবাজার আসার আগে সকালে হেলিকপ্টার যোগে নোয়াখালীর ভাসানচরে থাকা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই চাঞ্চল্যকর মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যার পর এই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কক্সবাজার সফরে আসছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.