সৌদি আরবে মারা গেলেন খরুলিয়ার মকতুল হোছাইন

শাহীন রাসেল:
সৌদি আরবের মক্কায় স্ট্রোক করে মকতুল হোসাইন (৫৭) নামে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে।

তিনি কক্সবাজার সদরের ঝিলংজার খরুলিয়া নয়াপাড়া গ্রামের মৃত সাহেব মিয়ার বড় ছেলে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মকতুলের ছোট ভাই নাজির হোসাইন মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

মকতুল হোসাইন দুই ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক। ১৯৯০ সাল থেকে তিনি প্রবাসে রয়েছেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.