সৌদিআরবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন:

সৌদীআরব ব্যূরো অফিস:

সৌদীআরবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ মহানগর শাখার উদ্যোগে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ও যথাসময়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করে।

সংগঠনটির সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চানালয়ে পবিত্র কোরান থেকে তিলোয়াত করেন হাফেজ মোঃ লোকমান হোসেন।

জাতীয় সংগীতের প্রতি সম্মান দেখিয়ে ও ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন রিয়াদ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউসুফ, রিয়াদ যুবলীগের সিনিয়র সহ- সভাপতি কামাল পাটোয়ারী, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ- সভাপতি এম. মুনিরুল ইসলাম, বঙ্গবন্ধ পরিষদ রিয়াদ – সৌদীআরবের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহীন, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি শাওন মহসিন খাঁন, মাজহারুল ইসলাম পলাশ, মোশতাক আহমেদ, যুবলীগ নেতা মুবিনুল হক লেদু, স্বেচ্ছাসেবক লীগ নেতা বখতিয়ার মুহাম্মদ, আব্দুল আজীজ লিটন, জয়নাল আবেদীন, তোফায়েল আহমেদ, আবুল বাশার মাতব্বর, মোখলেছুর রহমান বুলবুল, মোস্তফা কামাল।

এতে বক্তব্য রাখেন যুবনেতা এম, হাসান চৌধুরী, ফজলুল শেখ, মফিজুর রহমান, এরশাদ,ফজল করিম তালুকদার,স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন, কে এম শরিফুল ইসলাম রানা, কে এম ইমরান হোসেন রাজু, সুমন পাটোয়ারী, মোঃ ইমরান হোসেন, ফাহাদ খাঁন, দুলাল খাঁন, আশরাফ জিতু, আবুল কালাম দেওয়ান, শাহ ইউনুস দিদার, রিপন সৈয়াল, মার্শাল টিটু, লিটন হোসেন ভাঙ্গা ফরিদপুর, আব্দুর রউফসহ অনেকে।

অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, “জাতির জনকের ইচ্ছায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হ’ল।

এ সাতজন বীরশ্রেষ্ঠদের প্রেরণার উৎস ভাষা শহীদ রফিক, সালাম, জব্বার, বরকত ও শফিকের নাম সংযোজন করলে ভাষা শহীদদের প্রতি যথাযথ দায়িত্ব পালন হবে। আর এ কাজটি করা সম্ভব বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন ও জননেত্রী শেখ হাসিনার”।

তিনি আশা প্রকাশ করে বলেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা শহীদদের আত্নার শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন”।

এছাড়াও ভাষা আন্দোলনের বিরোধী অপশক্তি ঘৃনিত খাজা নাজিমুদ্দীনের নামে ঢাকার রাস্তাটির নাম পরিবর্তন অত্যাবশ্যক বলে ও মন্তব্য করেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.