কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি চিৎমরমে ১৬টি হতদরিদ্র পরিবারে ৫০ ওয়াটের সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
২০২০-২০২১ অর্থ বছরে লোকাল গভার্মেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি -৩) এর আওতায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্গম বিদ্যুৎবিহীন এলাকায় সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার (৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় চিৎমরম ইউনিয়ন পরিষদে সোলার হোম সিস্টেম বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইস্যা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৪৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.