ডেস্ক নিউজ:
পুঁজিবাজারে তারিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পাওয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু হয়েছে। রবিবার শুরু হয়ে কোম্পানিটির আইপিও আবেদন শেষ হবে ৩ জুন বৃহস্পতিবার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৯ কোটি টাকা উত্তোলন করবে। এর বিনিময়ে কোম্পানিটি পুঁজিবাজারে এক কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর করবে। ইস্যুকৃত প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.