সোনাইছড়ি বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি : রিদুয়ান, সাধারণ সম্পাদক : নান্নু
আহসান উল্লাহ অভি,
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন সোনাইছড়ি বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতিকে রিদুয়ান হোছাইন ২৫ ভোট পান তার নিকতম প্রতিদ্বন্ধি মাহাবুল আলম আম প্রতিকে ১৯ ভোট, সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতিকে ২৫ ভোট, তার নিকতম প্রতিদ্বন্ধি মোবারক হোছাইন ঘোড়া প্রতিকে ২১ ভোট, সহসভাপতি পদে মোঃ হোসেন শরীফ দোয়েল পাখি প্রতিকে ২৫ ভোট, তার নিকতম প্রতিদ্বন্ধি মোঃ ইউছুপ বাবুল কবুতর প্রতিকে ২২ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন গোলাপ ফুল প্রতিকে ২৬ ভোট, তার নিকতম প্রতিদ্বন্ধি সাদ্দাম হোসেন রজনীগন্ধ প্রতিকে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক পদে মোঃআলমগীর, অর্থ সম্পাদক পদে মোঃশফিউল আলম, সহ অর্থ সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন, প্রচার সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন সনি, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার ২২ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জালিয়াপালং উচ্চ বিদ্যালয় হলরুমে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মোঃবদিউল আলম ও প্রিজাইডিং অফিসার হিসাবে ছিলেন মাষ্টার মোঃ ছৈয়দ আহাম্মদ।
নির্বাচন কমিশনার মোঃ বদিউল আলম জানিয়েছেন, নির্বাচনে মোট ৬৫ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.