প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টার পর ছাত্ররা সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়েন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে।’
প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি ওই পোস্টে আরও বলেন, ‘অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে
পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.