ডেস্ক নিউজ:
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আবারও আগুন লেগেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে একই এলাকায় আগুনের সূত্রপাত হয়। বাগেরহাট, মোড়েলগঞ্জ এবং শরণখোলা ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় দাস বলেন, ‘সংবাদ পেয়ে বাগেরহাট, মোড়েলগঞ্জ ও শরণখোলা স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.