সিলেটে পর পর দুবার ভূকম্পন

ডেস্ক নিউজঃ
সিলেটে ১৪ মিনিটের মধ্যে দুবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩৭ ও ১০টা ৫১ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ আহমদ জানান, সিলেটে দুবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.