সিরাজগঞ্জে আটক ৯ জুয়ারি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার মৃত রতি প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫ ), আরজান শেখের ছেলে বাবলু ওরফে গোরা (৪২), কাদের শেখের ছেলে মোঃ শাহান (৫৬), আনছার প্রামানিকের ছেলে মোঃ বাবু (৪৫), নজির উদ্দিনের ছেলে কন্নু (৪৬), মৃত গফুরের ছেলে খালেক (৩৮), ওজেদ শেখের ছেলে আউয়াল (৪০), নজু শেখের ছেলে মিনহাজ (৪০), বদিউজ্জামানের ছেলে শামিম (৩০) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

শাহজাদপুর থানার এসআই মোঃ এসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শক্তিপুর মহল্লার শাহান আলী বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.