রাজিবুল হয় চৌধুরী রাজ,
গতকাল ২৩ মার্চ রোজ শনিবার সকাল ১২.৩০ মিনিটে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে বাংলাদেশ সংবিধানের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে আইন বিভাগের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আইন অনুষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজিদুর রহমান স্যারের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মোহাম্মদ মুজিবুর রহামান।
উক্ত কর্মশালার শুভ সূচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব নাজিম উদ্দিন সিদ্দিকী ও ডিপার্টমেন্টে কো-অর্ডিনেটর সাদিয়া কানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ স্যার এবং অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির সব বিভাগীয় প্রধানরা।

বিকাল ৪ ঘটিকায় কক্সবাজার বিচ সংলগ্ন কবিতা চত্বরে পুনর্মিলন অনুষ্ঠানটি আয়োজন হয়। এতে আইন বিভাগের প্রথম ব্যাচ থেকে একাদশ ব্যাচ পর্যন্ত সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রাজিদুর রহমান স্যার ও স্যারে অনুগত শিক্ষার্থীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.