সালমানের অতিথি নুসরাত ফারিয়া
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বাংলাদেশের জনপ্রিয় ‘ইউটিউবার’ সালমান মুক্তাদির। ঢাকার ইউটিউবার হিসেবে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে তিনি পেয়েছিলেন সিলভার প্লে বাটন পুরস্কার। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার অর্জন করেছিলেন সালমান। তবে তার পরিধি এখন আর ইউটিউবে সীমাবদ্ধ নেই। তাকে নিয়মিত দেখা যাচ্ছে টিভি নাটক ও অনুষ্ঠানে।
এরই ধারাবাহিকতায় একুশে টিভিতে তিনি একটি লাইভ শো করছেন। নাম ‘সালমান মুক্তাদির লাইভ’। সপ্তাহের প্রতি বুধবার রাত ১০টায় এটি প্রচার হচ্ছে। এ অনুষ্ঠানে আজকের পর্বের অতিথি অভিনেত্রী নুসরাত ফারিয়া। সালমান বলেন, ‘বরাবরের মতো এবারের পর্বেও আমি অতিথির সঙ্গে ক্যাজুয়াল আড্ডা, হাসি-ঠাট্টা এবং ছোট ছোট গেম করব। পাশাপাশি দর্শকও ফোন, ফেসবুক এবং ভিডিও ম্যাসেজের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। ’
নুসরাত ফারিয়া বলেন, ‘‘ভালবাসা দিবস উপলক্ষে শুক্রবার মুক্তি পাচ্ছে আমার অভিনীত ছবি ‘প্রেমী ও প্রেমী’। অনুষ্ঠানে আড্ডা দেওয়ার পাশাপাশি এই ছবিটি নিয়ে দর্শক-ভক্তদের সঙ্গে নানান বিষয়ে কথা বলব। ”
জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
এদিকে নুসরাত ফারিয়া কাজ করছেন শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধেততিরিকি’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। এ ছাড়া সম্প্রতি টালিউডের ‘ফিল্মফেয়ার পুরস্কার’-এর মনোয়ন পেয়েছেন ফারিয়া। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। বলেন, ‘খুব ভালো লাগছে মনোনয়ন পেয়ে।
এখন যদি পুরস্কারও পেয়ে যাই, তাহলেতো আর কথাই নেই!’ ২৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফিল্মফেয়ার পুরস্কার’-এ বাংলাদেশ থেকে আরও মনোনয়ন পেয়েছেন শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ ও কুসুম সিকদার। বাংলাদেশের দর্শক তাদের প্রিয় তারকাকে ফিল্মফেয়ারের ওয়েবসাইট (ভরষসভধৎব.পড়স/ধধিৎফং/ভরষসভধৎব-ধধিৎফং-বধংঃ-২০১৭/) থেকে ভোট দিতে পারবেন। এ জন্য শুধু নাম এবং ই-মেইল অ্যাড্রেসের প্রয়োজন হবে। আমাদের সময়

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.