সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, তার স্ত্রীর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

ওয়ান  নিউজঃ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তাঁর স্ত্রী ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকর আর্থিক গোয়েন্দা বিভাগ এ নির্দেশ দিয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় বলা হয়েছে, মোহাম্মদ আলী আরাফাত ও তাঁর স্ত্রী শারমিন মুশতারী এবং তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো।

এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে বলে জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.