সংবাদদাতা:
কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি, সাবেক জাতীয় ফুটবলার, ঐতিহ্যবাহী তারাবনিয়ারছড়া জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক, কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব, একেনিউজ সম্পাদক, জেল ভিজিটর, পৌর মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, শিক্ষানবিশ আইনজীবী রেবেকা সুলতানা আইরিনের পিতা সুরত আলম (৮২) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শহরের ইউনিয়ন হাসপাতালে লো প্রেসারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার জোহরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ও গোলদীঘির পাড়স্থ বড় কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, এক কন্যা দুই সন্তান, নাতি ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, জাতীয় রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ অনেক বিখ্যাত গুণীজন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি টেকপাড়ার বড় পুকুরস্থ মরহুম সুলতান আহমদের প্রথম পুত্র ও বীর মুক্তিযুদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম জমাদার ফজল করিমের জামাতা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.