সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে মৃত্যু-১ 

মোঃ জাহেদ হোসাইন, সাতকানিয়া
সাতকানিয়ার বন্য হাতির আক্রমনে জাগীর হোসেন(৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনুর বাপের পাড়ার মৃত রহিম বক্সুর ছেলে। ঘটনাটি ঘটে বৃহষ্পতিবার সকালে মাদার্শা ইউণিয়নের পাহাড়ী এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা য়ায়, আজ সকালে জাগীর হোসেন ও মোস্তাক আহমদ পালিত পশু খুঁজতে বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ে যান। পাহাড়ী এলাকায় একদল বন্যহাতি তাদের সামনে চলে আসে। হাতি দেখে মোস্তাক আহমদ পালিয়ে যেতে সক্ষম হলেও জাগীর হোসেনকে হাতির পালের একটি হাতি ধরে ফেলে। বন্যহাতি জাগীর হোসেনকে প্রথমে পা দিয়ে চাপা দেয় পরে শুড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইজ্জত আলী হাতির আক্রমনে তাহার এলাকার ১ ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী বলেন, জাগীর হোসেন নামের এক ব্যক্তি পাহাড়ী এলাকায় গেলে গৃহপালিত গরু খুঁজতে বন্যহাতির আক্রমনের শিকার হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবদুস সালাম চৌধুরী হাতির আক্রমনে এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ হতে তাৎক্ষনিক ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছি। তাছাড়া বন বিভাগ পরবর্তীতে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করবেন বলে তাহাকে জানিয়েছেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.