প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক বদিউল আলমের সহধর্মীনি নুর নাহার বেগম আর নেই। তিনি বুধবার রাত সোয়া ৯ টার দিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না… রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর।
কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকায় বসবাসকারি নুর নাহার বেগম মৃত্যুকালে ৩ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.