এম,নুরুল কাদের, মহেশখালীর কক্সবাজার।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠ দখল করে গরুর গোবর রাখায় নষ্ট হচ্ছে কোমলমতী ছাত্র-ছাত্রীদের শিক্ষার পরিবেশ ।
স্থানীয় কিছু প্রভাবশালী লোক সরকারী স্কুল মাঠে গোবর রাখায় ছাত্র-ছাত্রীরা বিনোদন খেলা দুলা করতে পারছেনা । গরুর গোবরের গন্ধে কোমলমতী শিক্ষার্থীদের প্রাণ যায় যায় অবস্থা হলেও কোন প্রতিবাদ করতে পারছেনা অত্র বিদ্যালয়ের শিক্ষকরাও।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান , তারা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ দখল করে গোবর রাখায় বিদ্যালয়ে ঢুকার রাস্তা পর্যন্তও রাখেনি । এক প্রকার তাদের কাছে জিম্মি হয়ে রয়েছি আমরা । প্রতিবাদ করলেই তারা ক্ষমতার দাপট দেখায় ।
তাই সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও সতেন মহল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.